TMC: দলের নেতার স্ত্রীকে প্রার্থী করেনি দল, তমলুকে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। Bangla News

দলের নেতার স্ত্রীকে প্রার্থী করেনি তৃণমূল। সেই কারণে  নেতার বাড়ির সামনেই বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। তমলুক পুরসভার ঘটনা। তৃণমূলের শহর সভাপতি চঞ্চল খাঁড়ার স্ত্রী তৃপ্তি বর্মন খাঁড়ার পরিবর্তে এবার ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবশ্রী মাইতি। সেই ক্ষোভে চঞ্চল খাঁড়ার বাড়ির সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদের একাংশ।পরিবার নয় দল আগে, প্রতিক্রিয়া তৃণমূল শহর সভাপতির। টাকা নিয়ে প্রার্থী নির্বাচন, কটাক্ষ বিজেপির। দলের সিদ্ধান্তই চূড়ান্ত, দাবি তৃণমূল নেতৃত্বের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola