WB Election 2021: কাল রাজ্যজুড়ে কালো পতাকা নিয়ে মৌন মিছিল তৃণমূলের, পার্থ চট্টোপাধ্যায়

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার ঘটনায় সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেস। এদিন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন,  'কাল রাজ্যজুড়ে কালো পতাকা নিয়ে মৌন মিছিল করবে তৃণমূল। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মিছিল করবে তৃণমূল। মমতার আঘাত নিয়ে অপপ্রচার করা হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করে মূল ঘটনা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী আহত হয়েছেন অথচ প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী খোঁজ নিলেন না। এই বিষয়টির তীব্র নিন্দা করছে তৃণমূল।’

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola