'তৃণমূলের নীতি ভুলে এলে বিজেপিতে স্বাগত', মেদিনীপুরের সভা থেকে নব্য বিজেপিদের বার্তা শমীকের

BJP-র জনসভায় বক্তৃতা রাখলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। মেদিনীপুর কলেজ মাঠে সভা মঞ্চ থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেন, "দীর্ঘদিন ধরে যারা আপনাদের সামনে দাঁড়িয়ে পরিবর্তনের কথা বললেন, সেদিন কিন্তু মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না, কলকাতা লন্ডন হবে না।" এছাড়াও বেকারত্ব ও বন্ধ কারখানা নিয়ে TMC সরকারকে আক্রমণ করেন তিনি। তিনি বলেন, "কাদের বহিরাগত বলছেন? বিজেপির পরিবার অনেক বড় পরিবার, সুখী পরিবার। তৃণমূলের আনুগত্যের পরিবার। আমাদের কোন প্রাইভেট টিউটরকে ডেকে আনার প্রয়োজন হয় না।" একাধিক তৃণমূল নেতার বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের নীতি ভুলে এলে বিজেপিতে স্বাগত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola