Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

নদিয়া : 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! নদিয়ার কালীগঞ্জে গিয়ে বিক্ষোভের সম্মুখীন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। উঠল গো-ব্যাক স্লোগানও।
আরও খবর : কলকাতা মেডিক্য়াল কলেজে ধুন্ধুমার
কলকাতা মেডিক্য়াল কলেজে ধুন্ধুমার। তাণ্ডব চালাল বহিরাগতরা। চুপ করে দেখল পুলিশ। অভিযোগ, ABVP-র। পরিচয় দিয়ে মারধর করা হয় বিক্ষোভরত ইন্টার্ন়দের। এই ঘটনার প্রতিবাদে আজ পথে নামছেন ইন্টার্ন ও চিকিৎসক পড়ুয়ারা। পাল্টা মুখ্য়মন্ত্রী-স্বাস্থ্য়মন্ত্রীর গলায় শোনা গেছে কড়া সুর।
কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবের ঘটনায় এখনও পর্যন্ত। কাউকে আটক করেনি পুলিশ গতকাল ABVP সমর্থকের পরিচয় দিয়ে কলেজে ঢুকে ভাঙচুর চালায় বহু বহিরাগত। হাসপাতালের ইন্টার্নদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে আজ দুপুরে মেডিক্যাল কলেজ থেকে প্রতিবাদ মিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের। অন্যান্য মেডিক্যাল কলেজের পড়ুয়াদেরও মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। জমায়েত কর্মসূচি করা হবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফেও। আজ পুলিশের কাছে অভিযোগ জানানো হবে, জানিয়েছেন হাসপাতালের উপাধ্যক্ষ।