Pune Bridge News: পুনের ইন্দ্রায়নী নদীতে সেতু ভেঙে তলিয়ে গেলেন পর্যটকরা, উদ্ধারকাজে NDRF-এর ২টি দল
ABP Ananda LIVE: গুজরাতে বিমান বিপর্যয়ের পর এবার মহারাষ্ট্রে ব্রিজ বিপর্যয়। মহারাষ্ট্রের পুনেতে ভেঙে পড়ল সেতু, মৃত ২, আহত ৫। পুনের ইন্দ্রায়নী নদীতে সেতু ভেঙে তলিয়ে গেলেন পর্যটকরা। উত্তাল নদীতে ভেসে গেলেন ২৫-৩০ জন পর্যটক। কুণ্ডমালা পারাপারের সেতু ভেঙে মৃত ২। উদ্ধারকাজে NDRF-এর ২টি দল। এখনও পর্যন্ত ১৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার, দাবি মাভলের সাংসদের। পুরনো জরাজীর্ণ সেতু ভেঙে তলিয়ে গেলেন পর্যটকরা।
ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, যাতে প্রাণ বাঁচানো যায় : প্রিয়াঙ্কা গান্ধী
আমদাবাদে বিমান বিপর্যয়ে ক্রমেই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। বিমানে থাকা ২৪১ জন-সহ ২৭৯ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা AFP সূত্রে খবর। এখনও ঘটনাস্থল থেকে উদ্ধার হচ্ছে মৃতদেহ, দেহাংশ। শনিবার দুর্ঘটনাস্থল খতিয়ে দেখে NSG, NDRF, বায়ুসেনা, ফরেন্সিক টিম, ফায়ার রেসকিউ ফোর্স, DGCA, CISF এবং এয়ারক্র্যাফট অ্য়াক্সিডেন্ট ইনটেলিজেন্স ব্যুরোর টিম।