পাতিয়ালায় লকডাউন কার্যকর করতে গিয়ে আক্রান্ত পুলিশ, ধারালো অস্ত্রের কোপে কাটা পড়ল এএসআইয়ের হাত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Apr 2020 01:36 PM (IST)

লকডাউন কার্যকর করতে গিয়ে পঞ্জাবের পাতিয়ালায় আক্রান্ত পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোচ্ছিল একটি গাড়ি। বাধা দিতেই গাড়ির আরোহীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। অস্ত্রের কোপে কাটা যায় একজন এএসআইয়ের হাত। জখম হন আরও ২ পুলিশকর্মী। ঘটনায় গ্রেফতার ৭।