সরকারি প্রকল্পের জন্য সঠিকভাবে জমি চিহ্নিতকরণ সংক্রান্ত জটিলতা কাটাতে বেশকিছু পদক্ষেপ পূর্ত দফতরের
সরকারি প্রকল্পের জন্য সঠিকভাবে জমি চিহ্নিতকরণ ও Detailed project report বা DPR না হওয়ায় দেখা দিচ্ছে হাজারো সমস্যা। যা নিয়ে একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই জটিলতা কাটাতে বেশকিছু পদক্ষেপের জন্য পূর্ত দফতরকে নির্দেশ দিল মুখ্যমন্ত্রীর দফতর। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, দফতর, হাসপাতাল-সহ বিভিন্ন প্রকল্পের জন্য জমি চিহ্নিতকরণ ও DPR তৈরি করে পূর্ত দফতর।