✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Ragging: যাদবপুরের ছায়া এবার বিশ্বভারতীতে, হস্টেলেই উঠল 'র‍্যাগিং'য়ের অভিযোগ

ABP Ananda  |  22 Aug 2023 11:27 AM (IST)
ABP News

যাদবপুরের ছায়া এবার বিশ্বভারতীতে ( Visva Bharati ), হস্টেলেই উঠল 'র‍্যাগিং'য়ের অভিযোগ। এক ফরাসি ভাষা বিভাগের ছাত্রকে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এই বিশ্ববিদ্যালয়ে। ইউজিসিকে চিঠি দিয়ে র‍্যাগিংয়ের অভিযোগ এনে নালিশ ছাত্রের । 

 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ  উঠেছে। ইউজিসির কাছ থেকে অভিযোগ পেয়ে ইতিমধ্যে ২ ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরা ইতালি ও জার্মান ভাষা বিভাগের ছাত্র। ইতিমধ্যেই অভিযুক্ত ২ ছাত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত করেছে কর্তৃপক্ষ।  


 সোমবার এই  অভিযোগ পাওয়ার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্বভারতী কর্তৃপক্ষ হস্টেলগুলোতে ঘুরে ঘুরে দেখেন, কোথাও কোনও রকম ব়্যাগিংয়ের অভিযোগ রয়েছে কি না। পড়ুয়াদের উপর মানসিক বা শারীরিক হেনস্থা হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। 
 
সোমবার সকালে হস্টেলে যান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। অভিযুক্ত পড়ুয়াদের ডেকে পাঠানো হয় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অফিসে। কিন্তু অভিযুক্ত তিন জনের মধ্যে এক ছাত্র হস্টেলে ছিলেন না। বাকি দু’জন কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। পরে হস্টেল থেকে তাঁদের সমস্ত জিনিসপত্র নিয়ে আসতে বলা হয়। তাদের বহিস্কার করা হতে পারে বলে জানা গিয়েছে,  কিন্তু কতৃপক্ষ বহিস্কারের বিষয়ে মুখ খোলেনি। 

  • হোম
  • ভিডিও
  • খবর
  • Ragging: যাদবপুরের ছায়া এবার বিশ্বভারতীতে, হস্টেলেই উঠল 'র‍্যাগিং'য়ের অভিযোগ

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.