New Parliament Building: ‘নিজের রাজ্যাভিষেক ভেবে বসেছেন’, সরাসরি মোদিকে কটাক্ষ রাহুলের
ABP Ananda | 28 May 2023 04:44 PM (IST)

নয়া সংসদভবনের উদ্বোধন ঘিরে সাজ সাজ রব সকাল থেকে। রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোয়, সেই অনুষ্ঠান আগেই বয়কট করেছে কংগ্রেস। নয়া সংসদভবনের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে এ বার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)। গণতন্ত্রের পীঠস্থানের উদ্বোধনকে প্রধানমন্ত্রী রাজ্যাভিষে ভাবছেন বলে তোপ দাগলেন রাহুল (New Parliament Building)।