Rahul Gandhi: ন্যাশনাল হেরাল্ড মামলায়, আজ চতুর্থবার রাহুল গাঁধীকে তলব করল ইডি I Bangla News
ন্যাশনাল হেরাল্ড মামলায়, আজ চতুর্থবার রাহুল গাঁধীকে তলব ইডি-র। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তুলে দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাবেন কংগ্রেস কর্মীরা। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে সামিল হবে কংগ্রেস নেতৃত্ব। ন্যাশনাল হেরাল্ড মামলায় এর আগে ১৩-১৫ জুন, পরপর তিনদিন প্রায় ৩০ ঘণ্টা কংগ্রেস সাংসদকে জিজ্ঞাসাবাদ করেন ইডি-র অফিসাররা। ১৭ জুন রাহুলকে ফের ডাকা হয়। কংগ্রেস সাংসদ ইডি-র কাছে সময় চেয়ে আজ হাজিরা দেবেন বলে জানান।
Tags :
Rahul Gandhi ED ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর National Herald Case Bangla News