'সংক্রমণের মধ্যেও উনি ধর্ম, সাম্প্রদায়িক তোষামোদকে মাথায় রেখেছেন', লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রাহুল সিনহার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jul 2020 08:21 PM (IST)

'যে সরকার এই রকম সংক্রমণের ক্ষেত্রেও ধর্মের সীমারেখার বাইরে বেরোতে পারে না, সেই রাজ্যে সংক্রমণ যে বাড়বে তা স্বাভাবিক| সংক্রমণের মধ্যেও উনি ধর্ম, সাম্প্রদায়িক তোষামোদকে মাথায় রেখেছেন| শনিবার ও রবিবার লকডাউন কী এমন সমস্যার সমাধান হবে? রবিবার তো এমনিই খালি থাকে, এই করোনা আবহে মানুষ এমনিতেই রাস্তায় কম বেরোচ্ছে| লোক দেখানো শনি-রবি লকডাউন করে ও অন্য রাজ্যকে নকল করে যদি লকডাউন চলে তবে তাকে সরকার কিছু করছে এটা বলা যায় না', মন্তব্য বিজেপি নেতা রাহুল সিনহার|