Rail Track Issue: শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে রেললাইনে ধস
শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে রেললাইনে ধস। সকাল পৌনে ৬টা নাগাদ কাঁকুড়গাছি রেল কেবিনের কাছে মেন লাইনের পাশে ধস নামে। রাতভর প্রবল বৃষ্টিতে ধসে যায় লাইনের ধারের মাটি। এর জেরে মেন লাইনে শিয়ালদা-নৈহাটি শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। শিয়ালদা থেকে দমদম পর্যন্ত সাবার্বান লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। বাতিল করা হয়েছে ৫টি লোকাল। বেশ কিছু ট্রেন অন্য লাইন দিয়ে চালানো হচ্ছে। দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। ধস যেখানে নেমেছে, তার কাছেই রেলের নির্মাণ কাজ চলছে। প্রশ্ন উঠছে, বর্ষাকালে রেললাইনের ধারে অপরিকল্পিত নির্মাণের ফলেই কি ধস?
Tags :
Track Rail Bangla News Bangla News Live Sealdah Kolkata ABP Ananda Digital Bidhannagar ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News