গহলৌতের প্রস্তাবে সাড়া! আগামী ১৪ অগাস্ট বিধানসভার অধিবেশন শুরুর সম্মতি রাজস্থানের রাজ্যপালের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Jul 2020 08:19 AM (IST)

গহলৌত শিবিরে আপাত স্বস্তি! আগামী ১৪ অগাস্ট শুরু হবে রাজস্থান বিধানসভার অধিবেশন। তিন বার প্রস্তাব খারিজ করার পর চতুর্থ দফায় সম্মতি রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্রের। তবে মানতে হবে করোনার সুরক্ষাবিধি।