সংঘাতের জন্য শুধু রাজ্যকে দোষারোপ উচিত নয়: মুখ্যসচিব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Apr 2020 07:30 PM (IST)

কেন্দ্র-রাজ্য সংঘাত কোনওমতেই বাঞ্ছনীয় নয়। কিন্তু তার জন্য শুধু রাজ্যকে দোষারোপ করা উচিত নয়, মন্তব্য মুখ্যসচিব রাজীব সিনহার। তিনি বললেন, কেন্দ্রের কোনও দল রাজ্যে এলে আগে মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে হয়, কারণ তিনিই একমাত্র কেন্দ্রের সঙ্গে কথা বলতে পারেন।