Ram Mandir Pran Pratishtha: রাম মন্দিরে সন্ধের অযোধ্যায় উপচে পড়ছে আলো। ABP Ananda Live
ABP Ananda | 21 Jan 2024 07:04 PM (IST)

Ramlala Pran Pratishtha: এসে গেল মাহেন্দ্রক্ষণ। কাল রাম মন্দিরের উদ্বোধন (Ram Mandir Inauguration)। সন্ধের অযোধ্যায় উপচে পড়ছে আলো। সরযূ তীর যেন এক টুকরো ভারত। নব নির্মিত রাম মন্দির ও কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে সারা দেশের নানা প্রান্তের মানুষ এসে মিশেছেন উৎসবের আবহে। মুখে মুখে শোনা যাচ্ছে রাম-সীতার গান। চলছে রামচরিতমানস পাঠ। সাধারণ মানুষের পাশাপাশি, এসেছেন ভক্ত ও সাধু-সন্তরা। ফুলে ফুলে ঢাকা রাম মন্দির। রাত থেকেই অযোধ্যার সব রাস্তা সিল। আমন্ত্রিত অতিথি ছাড়া প্রবেশ নিষেধ। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহরটাকে। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। ABP Ananda Live