Durga Puja 2022: রীতি ভাঙল না এবারও, ভোগ বিতরণে হাত লাগালেন রানি মুখোপাধ্যায়। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Oct 2022 04:30 PM (IST)

নর্থ বোম্বে সর্বজনীনের পুজোয় মহানবমীর ভোগ বিতরণে হাত লাগালেন তারকা রানি মুখোপাধ্য়ায়। প্রতি বছরের মতো এ বছরও অংশ নিলেন তারকা অভিনেত্রী। সাধারণ মানুষের পাশাপাশি ভোগের জন্য বসতে দেখা গেল অলকা ইয়াগনিক-সহ আরও অনেককে।