Ransomware Attack: সিকিউরিটি সফটওয়্যার ইনস্টলের পর লক অধ্যাপকের কম্পিউটারের ফাইল, র‍্যানসমওয়্যার হানার আশঙ্কা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  11 Jul 2021 04:30 PM (IST)
ABP News

রাজ্যে ফের হানা দিল র‍্যানসমওয়্যার। বেলঘরিয়ার এক অধ্যাপকের কম্পিউটার লক করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ। গোবরডাঙা হিন্দু কলেজের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক সন্দীপ রায়ের অভিযোগ, দিনকয়েক আগে তাঁর কম্পিউটারের সমস্ত তথ্য লক হয়ে যায়। কোনও ফাইল দেখতে বা ফোল্ডার খুলতে গেলে মুক্তিপণ চাওয়া হচ্ছে বলে অভিযোগ। অধ্যাপকের সন্দেহ, তিনি র‍্যানসমওয়্যার কবলে পড়েছেন। ওই কম্পিউটারে ব্যাঙ্ক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ফলে বিপাকে পড়েছেন ওই অধ্যাপক। নিমতা থানা ও ব্যারাকপুর কমিশনারেটের সাইবার শাখায় অভিযোগ দায়ের হয়েছে। সন্দীপবাবু বলেন, তিনি একটি টোটাল সিকিউরিটি সফটওয়্যার ইন্সটল করেছিলেন। কম্পিউটার টোটাল বুট মেনু স্ক্যান করেছিলেন তিনি। কম্পিউটার বন্ধ করার কয়েকঘন্টা পর আবার চালু করার সময় তিনি এই সমস্যার সম্মুখীন হন।

  • হোম
  • ভিডিও
  • খবর
  • Ransomware Attack: সিকিউরিটি সফটওয়্যার ইনস্টলের পর লক অধ্যাপকের কম্পিউটারের ফাইল, র‍্যানসমওয়্যার হানার আশঙ্কা

TRENDING VIDEOS

ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব14 Hour ago

২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?14 Hour ago

রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda15 Hour ago

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda15 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন