Rath Yatra: চৌঠা আষাঢ় সমুদ্র শহরে শুরু হচ্ছে রথযাত্রা, সেই উপলক্ষেই সাজসাজ রব পুরীতে | ABP Ananda LIVE
দীপ মজুমদার | 14 Jun 2023 10:29 AM (IST)

আগামী ২০ জুন, চৌঠা আষাঢ় সমুদ্র শহরে শুরু হচ্ছে রথযাত্রা। জগন্নাথধামে এই রথযাত্রা ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে চলেছে ওড়িশা প্রশাসন। রথযাত্রার মরসুমে পুরীতে ড্রোন ওড়ানো যাবে না বলে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে পুলিশ। পয়লা জুলাই পর্যন্ত যা বলবৎ থাকবে। এই নিয়ম ভাঙলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা।