Report: নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

ABP Ananda  |  26 Sep 2023 05:29 PM (IST)
ABP News

নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Case) কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে নেমে এখনও পর্যন্ত ৩৫টি ভুয়ো সংস্থার হদিশ মিলেছে বলে জানা গেল। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে ধৃত, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও  (Partha Chatterjee) এমন একাধিক ভুয়ো সংস্থা খুলে রেখেছিলেন। ফরেন্সিক বিভাগের সাহায্য নিয়ে সেগুলির খুঁটিনাটি তথ্য় তুলে আনার চেষ্টা চলছে। 


নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে আদালতে একটি রিপোর্ট পেশ করেছে CBI. তাতেই এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে। CBI সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এখনও পর্যন্ত ৩৫টি ভুয়ো সংস্থার হদিশ মিলেছে। সংস্থাগুলির ডিরেক্টর হিসেবে যাঁরা রয়েছেন, তাঁরা নিজেরাও জানেন না যে তাঁরা কোনও সংস্থার পদে রয়েছেন। এ নিয়ে গোয়েন্দাদের বয়ানও দিয়েছেন তাঁরা। অর্থাৎ অজ্ঞাতেই কাগজে-কলমে অনেকের নাম ভুয়ো সংস্থার মালিক ডিরেক্টর হিসেবে রাখা হয়েছে। 


আদালতে কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছেন, প্রত্যেকটি ভুয়ো সংস্থার অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। দিল্লিতে CBI-এর ফরেন্সিক বিভাগের সহযোগিতায় অ্যাকাউন্টগুলির অডিট চলছে। অডিট সম্পন্ন হলে আসল সুবিধাভোগীদের নাম সামনে আসবে বলে আশাবাদী কেন্দ্রীয় গোয়েন্দারা। কার হাত ঘুরে, কোন পথে, কার হাতে টাকা পৌঁছে যায়, সেই রহস্য় উদঘাটন করা যাবে বলে আশা তাঁদের। 

  • হোম
  • ভিডিও
  • খবর
  • Report: নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন