CM Mamata Banerjee: 'বিজেপির লোকেদের চেয়ারে বসিয়েছে', চ্যালেঞ্জ করলেন মুখ্য়মন্ত্রী। ABP Ananda Live

Recruitment scam: 'একটা পচা আপেল গোটা ঝুড়ির আপেলকে নষ্ট করে দেয়' এসএসসি (SSC Verdict) মামলার চূড়ান্ত পর্যায়ের শুনানি চলাকালীন মন্তব্য করেছিল বিচারপতি বসাকের বেঞ্চ। কিন্তু আজ আদালতের ঐতিহাসিক রায় সামনে আসার পর অনেকের প্রশ্ন পচা আপেল এক নাকি একাধিক? 2016 -র নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল আজ বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নিয়োগে কী সীমাহীন দুর্নীতি হয়েছিল, রায়ের ছত্রে ছত্রে রয়েছে তার উল্লেখ। আর এই রায় সামনে আসার পর সরাসরি হাইকোর্টকে চ্যালেঞ্জ করলেন মুখ্য়মন্ত্রী (CM Mamata Banerjee), বললেন বিজেপির লোকেদের চেয়ারে বসিয়েছে। পাল্টা দুর্নীতির প্রশ্নে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন শুভেন্দু (Suvendu Adhikari)। ABP Ananda Live  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola