Baranagar Accident: সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার

ABP Ananda  |  01 Aug 2026 02:56 PM (IST)
ABP News

ABP Ananda LIVE : সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার। রাস্তায় জড়ো করে রাখা স্টোনচিপস এড়িয়ে যেতে গিয়ে স্কুটারে ধাক্কা ট্রাকের। ঘটনাস্থলেই মৃত্যু ২ স্কুল পড়ুয়ার। দুর্ঘটনার জেরে এলাকায় উত্তেজনা, বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয় ঘাতক ট্রাকটির চালককে পাকড়াও করেছে পুলিশ, বাজেয়াপ্ত করা হয়েছে ট্রাকটিকেও। রাস্তার পাশে জড়ো করে রাখা স্টোন চিপস এড়িয়ে যেতে গিয়েই স্কুটারে ধাক্কা মারে ট্রাকটি। বরানগরে বিটি রোডের উপর চোখের নিমেষে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। চলে গিয়েছে ২টি তরতাজা প্রাণ। জানা গিয়েছে, ডানলপের দিকে আসছিল একটি ট্রাক। সেই সঙ্গে এও জানা গিয়েছে যে, ট্রাকের গতি যথেষ্ট বেশি ছিল। অনন্যা বাস স্টপের কাছে রাস্তার পাশে জমা করে রাখা ছিল ইমারতি দ্রব্য। ট্রাকটি পাশ কাটিয়ে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসছিল আরেকটি গাড়ি। আর এই দুইয়ের মাঝে পড়ে যায় স্কুটারটি। ২ পড়ুয়াকে নিয়ে তাদের বাবা স্কুলের দিকেই যাচ্ছিলেন। ডানলপের কাছে একটি ইংরেজি মাধ্যম স্কুলে বাচ্চা দু'টি পড়ত বলে জানা গিয়েছে। ট্রাক এবং গাড়ির মাঝে স্কুটারটি পড়ে যাওয়ার পর আচমকাই স্কুটারে ধাক্কা মারে ট্রাকটি। ট্রাকের চাকায় পিষে যায় স্কুটারটি। ঘটনাস্থলেই ২ স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে খবর। 

  • হোম
  • ভিডিও
  • খবর
  • Baranagar Accident: সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন