Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ

ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ। সল্টলেকের ওয়ে বল্লে বল্লে ধাবায় খাদ্য সুরক্ষা দফতরের হানা। ফ্রিজ থেকে উদ্ধার পচা মাংস, ১৫ দিনের রান্না করা খাবার। ১৪ দিনের জন্য ধাবা বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের।
আরও খবর : অবশেষে পাকড়াও পুলিশকে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
অবশেষে পাকড়াও পুলিশকে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস। আসানসোলের ইসমাইল এলাকায় পুলিশের রুদ্ধশ্বাস অভিযোগ। তারপরেই গ্রেফতার প্রতাপ। তবে এই অভিযানের সময়ও পুলিশকে গুলি করে পালানোর চেষ্টা করেছিলেন প্রতাপ। সেই সময় পুলিশের পাল্টা গুলিতে জখম হয় সে। প্রতাপের ডান পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ধৃত প্রতাপকে।
ঠিক কীভাবে প্রতাপের হদিশ পেল পুলিশ? সূত্রের খবর, এর আগে প্রতাপের ফোনের লোকেশন ট্র্য়াক করে আসানসোলের ইসমাইল এলাকায় পৌঁছয় পুলিশ। দুষ্কৃতীর খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলেন তদন্তকারীরা। সকালে এলাকায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দেখা যায় প্রতাপকে। এরপর এলাকায় টানটান অভিযান চালায় আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। দলে ছিলেন পুলিশ আধিকারিকরাও, প্রতিটি বাড়িতে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। প্রতাপকে আত্মসমর্পণের কথা বলা হলেও, তাতে পাত্তা দেয়নি ওই দুষ্কৃতী। একটি বাড়ির জলের ট্যাঙ্কের পিছনে প্রতাপকে লুকিয়ে থাকতে দেখা যায়। সেই সময় গুলি চালানোর চেষ্টাও করে প্রতাপ, দাবি তদন্তকারীদের। সঙ্গে সঙ্গে আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলি। জখম হয় প্রতাপ।