বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য পিএম কেয়ারস থেকে বরাদ্দ ৫৩ কোটি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jun 2020 11:27 AM (IST)

মঙ্গলবার পরিযায়ী শ্রমিকদের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের জন্য বরাদ্দ হয়েছে ৫৩ কোটি টাকা। তবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পে এই বরাদ্দ হয়নি। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই টাকা বরাদ্দ করা হয়েছে পিএম কেয়ারস ফান্ড থেকে।