NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক

বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক। বসিরহাটে তৃণমূলের হাতে থাকা ১৩টি পঞ্চায়েত ও ২টি পঞ্চায়েত সমিতি দখলের দাবি। তৃণমূলের হাতে থাকা ১৩টি পঞ্চায়েত ও ২টি পঞ্চায়েত সমিতি দখলের দাবি NCPI-এর। তৃণমূল ছেড়ে মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি-সহ ১৩ জন সদস্যই NCPI-তে। মিনাখাঁ পঞ্চায়েত সমিতির মোট আসন ২৩। মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে আনা হয়েছে অনাস্থা। তারপরেই মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি সইফুদ্দিন মোল্লার ইস্তফা। তৃণমূলের হাতে থাকা কুলটি পঞ্চায়েতও দখলের পথে NCPI। ২০টি আসনের মধ্যে তৃণমূল ছেড়ে NCPI-তে উপপ্রধান-সহ ১৩ জন সদস্য।
আরও খবর : কোন পথে ব্রাত্য?
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজনীতির কানাগলি থেকে নিজেকে কার্যত সরিয়ে নিয়েছেন তিনি। তাঁর দল যখন নানা ভাগে বিভক্ত, সেই সময় ঠিক কোন পথে রয়েছেন ব্রাত্য? প্রাক্তন শিক্ষামন্ত্রীর কথায়, "প্রশ্ন হওয়া উচিত, আমি এখন রাজনীতি করব কিনা। আমি এখন কোনও দলে নেই। আমার প্রাক্তন দল ভেঙে এখন তিনটি দল হয়েছে। ওই দলটাই তো নেই, নামটাই তো নেই! সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব এখন নেই তো!" শুধু তাই নয়, তৃণমূলের হারে যে তিনি একটুকুও কষ্ট পাননি সেই কথাও স্বীকার করেছেন ব্রাত্য বসু। তাঁর কথায়, "প্রথম চার-পাঁচদিন তেড়ে ঘুমালাম আমি। আমার মধ্যে একটা অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। আমার যে খুব কষ্ট হচ্ছিল, তা কিন্তু নয়। মনে হচ্ছিল, রিলিভড। এখন যেটা মনে হয়, আমার একটা এলাকা ছিল, নেই। অফিস ছিল, নেই।" যদিও ব্রাত্য বসুর এমন অকপট স্বীকারোক্তি ভাল চোখে দেখছে না মমতা তৃণমূল। কুণাল ঘোষের কথায়, "ওনাকে দল তিন তিন বার মন্ত্রিত্ব দিয়েছে। এই সময় যাঁরা পালিয়ে গেল, মানুষ তাঁদের ভাল ভাবে নিচ্ছেন না। সেই তালিকায় ব্রাত্যর নাম আমি দেখতে চাই না।"