Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya

ABP Ananda  |  15 Aug 2026 01:15 AM (IST)
ABP News

কলকাতা :


দিনের পর দিন গা-ঢাকা। অবশেষে ওড়িশা থেকে গ্রেফতার করা হল পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় জোর করে নির্যাতিতার দেহ সৎকারের অভিযোগ ওঠে নির্মল ঘোষ-সহ তিন জনের বিরুদ্ধে। সোমবার উত্তর ২৪ পরগনার খড়দহ থানায় FIR দায়ের করেন নির্যাতিত চিকিৎসক-ছাত্রীর বাবা। এবার সেই FIR-এর ভিত্তিতে নির্মলকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত রবিবার আরজি করের ধর্ষিত এবং মৃত চিকিৎসক-ছাত্রীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পানিহাটিতে আয়োজন হয়েছিল একটি স্মরণসভার। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। ওই স্মরণসভা থেকে আরজি করের ঘটনায় পৃথকভাবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে পৃথকভাবে তদন্তের নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "CBI মূল মামলা ও হাসপাতালের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত করেছে। তবে একটি জায়গা আছে, যেখানে তদন্ত করা যেতে পারে। তা হল শ্মশানঘাট।" এরপরেই সোমবার পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল, মৃতার বাড়ির এলাকার কাউন্সিলর সোমনাথ দে এবং প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয় FIR।


নির্মল ঘোষের গ্রেফতারির, 'প্রশাসনেই ভরসা' পরিবারের। বৃহস্পতিবার প্রাক্তন তৃণমূল বিধায়কের পুত্রবধূ দীপান্বিতা ঘোষ বলেন, "বাবা কোথায় ছিলেন জানি না। এতদিন উনি আমাদের সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি। আমরাও আজই জানতে পারলাম, ওনাকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসনের উপর আস্থা রয়েছে, মুখ্যমন্ত্রীর উপর আস্থা রয়েছে। বাবা তো প্রথম থেকেই তদন্তে সহযোগিতা করেছেন।"


উল্লেখ্য, নির্মল ঘোষের গ্রেফতারির রেশ কাটতে না কাটতেই এবার পুলিশের জালে এই মামলার আরও এক অভিযুক্ত তথা নির্যাতিতার প্রতিবেশী তথা প্রাক্তন CPIM কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। তবে এখনও অধরা রয়েছেন আরেক কাউন্সিলর সোমনাথ দে।

Continues below advertisement
  • হোম
  • ভিডিও
  • খবর
  • Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন