দিল্লি থেকে পশ্চিমবঙ্গে আসা ৯ আরপিএফ কর্মীর নমুনা পজিটিভ
দিল্লি থেকে রাজ্যে আসা ৯ আরপিএফ কর্মীর শরীরে ধরা পড়েছে সংক্রমণ। এঁদের মধ্যে ৬ জন কর্মরত খড়্গপুরে, মেচেদা ও উলুবেড়িয়ায় ২ জন, এবং একজন কটকে কর্মরত বলে সরকারি সূত্রে খবর। গত ১৪ এপ্রিল দিল্লি থেকে পার্সেল ভ্যানে ফেরেন ২৮ জন আরপিএফ কর্মী। বাকি ১৯ জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টিনে। তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের প্রশ্ন, লকডাউন চলাকালীন ওই আরপিএফ কর্মীরা ট্রেনে এলেন কীভাবে? তাঁদের কি স্ক্রিনিং হয়েছিল?
Tags :
RPF Employee Detected Coronavirus Positive Coronavirus Latest Update Abp Ananda Coronavirus Covid-19