Sarada Scam: সারদাকাণ্ডে কুণাল ঘোষকে তলব ED-র

সারদাকাণ্ডে কুণাল ঘোষকে (Kunal Ghosh) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তৃণমূল মুখপাত্রকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সারদাকাণ্ডে নতুন কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে খবর ইডি সূত্রে। কাল সকাল ১১টায় কুণাল ঘোষকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কুণাল ঘোষ বলেন, "নোটিস পেয়েছি। যাব। আগেও সহযোগিতা করেছি। এখনও করব।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola