Sarala Murmu: সোনালির পর এবার তৃণমূলে ফেরার আবেদন সরলা মুর্মুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 May 2021 11:03 AM (IST)

সোনালি গুহর পর ফের ঘর ওয়াপসির আবেদন। তৃণমূলে ফিরতে চান সরলা মুর্মু। হবিবপুর থেকে বিধানসভায় তৃণমূল প্রার্থী হন সরলা। টিকিট পাওয়ার পর দলত্যাগ করে বিজেপিতে নাম লেখান। বিজেপিতে যোগ দিলেও সক্রিয় ছিলেন না সরলা। এবার তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন সরলা মুর্মুর।