Weather Update: জল থইথই স্কুল চত্বর, বাঁকুড়ার ইন্দাসে শিশুশিক্ষা কেন্দ্রে বন্ধ পঠনপাঠন

জল থইথই স্কুল চত্বর। বাঁকুড়ার ইন্দাসে শিশুশিক্ষা কেন্দ্রে বন্ধ পঠনপাঠন। মিড ডে মিলও বন্ধ। আকুই ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত বনকি আদিবাসী পাড়ায় শিশুদের লেখাপড়ার জন্য কয়েক বছর আগে চালু হয় এই শিশুশিক্ষা কেন্দ্র। কিন্তু গত এক সপ্তাহ ধরে কোনও শিশুই স্কুলমুখো হয়নি। কারণ, স্কুল চত্বরে জমে রয়েছে হাঁটু-সমান জল। স্থানীয়দের দাবি, আগে আশেপাশের নীচু জমি দিয়ে জল বেরিয়ে যেত। সম্প্রতি ওই জমি উঁচু করে দেওয়ায় জল নিকাশি পুরোপুরি বন্ধ। সেই কারণেই স্কুল চত্বর জলে টইটম্বুর। ফলে শিশুশিক্ষা কেন্দ্রের কর্মী ও মিড ডে মিলের কর্মীরা স্কুলে এলেও পড়াশোনা বন্ধ। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola