রবিবার থেকে ৮ দিন শিয়ালদা থেকে বাতিল তিনশোরও বেশি লোকাল ট্রেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Feb 2020 12:22 PM (IST)

শিয়ালদায় অটোমেটিক সিগনালিং-এর কাজের জন্য আগামী ৮ দিন ট্রেন চলাচল ব্যাহত। রবিবার দুপুর ১২টা থেকে ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত বাতিল তিনশোরও বেশি লোকাল ট্রেন। এর মধ্যে রয়েছে কল্যাণী সীমান্ত লোকাল, কল্যাণী লোকাল সহ শিয়ালদা নর্থ সেকশনের মেন লাইনের বেশ কিছু ট্রেন।