PM Modi's Birthday | 'নিজের আগে পরিষেবা...', মোদির প্রশংসা Rajnath Singh-এর

ABP Ananda  |  17 Sep 2026 12:33 AM (IST)

কলকাতা : আগামিকাল প্রধানমন্ত্রীর জন্মদিন। নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামিকাল থেকেই শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। দিনকতক আগেই মুম্বই সফরে গিয়ে সাংবাদিক বৈঠক থেকেই এমন ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার এই আবহেই রাজ্যে সফরে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। রাজনাথ বলেন, "প্রধানমন্ত্রীর লিডারশিপে দেশ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে এবার বিজেপি সরকার গঠন হয়েছে। এই নিয়ে অন্যরাজ্যেও আলোচনা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের উন্নতি হচ্ছে। বিশ্বের সামনে ভারতকে নতুন দিশা দেখিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের অন্যতম জাহাজ নির্মাণ কেন্দ্র হবে পশ্চিমবঙ্গে।" শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে আয়োজিত কর্মসূচি সেবা সংকল্প অভিযান নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, "এক মাস ব্যাপি এই অনুষ্ঠান চলবে। সেবা সংকল্প অভিযান এটা কর্মসূচি নয়। সমাজের প্রত্যেকটি জনসেবামূলক কাজ আরও অগ্রগতি পাবে। সেবা ও সমর্পণের জন্য প্রধানমন্ত্রী এতবছর ধরে কাজ করছেন। তাই আমরা এই সেবার কাজ করব। বিরোধিতার মোকাবিলা করে দেশের উন্নয়ন করছেন প্রধানমন্ত্রী। মোদিজীর বিরোধিতা করেও কেউ কখনও বড় হতে পারেনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অর্থনীতিতে সাফল্য এসেছে।"


 

সেবা সংকল্প অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী

 

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সেবা সংকল্প অভিযান,রাজ্যজুড়ে পালিত হবে ১২টি কর্মসূচি। বুধবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, আগামিকাল থেকে অন্নপূর্ণা দিবস পালিত হতে চলেছে বলেও সাংবাদিক বৈঠকে উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, "আগামিকাল থেকে সেপ্টেম্বর মাসের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হবে। প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে কাল টাকা ঢুকবে।" একইদিনে প্রধানমন্ত্রীর জন্মদিন সেই উপলক্ষে হবে ১ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন। সঙ্গে সূচনা হবে বিশ্বকর্মা যোজনাও।

 

Continues below advertisement
  • হোম
  • ভিডিও
  • খবর
  • PM Modi's Birthday | 'নিজের আগে পরিষেবা...', মোদির প্রশংসা Rajnath Singh-এর

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন