ভ্যালেন্টাইন্স ডে-তে রেস্তোরাঁয় ভাঙচুর চালাল শিবসেনা

ভোপালে ভ্যালেন্টাইন্স ডেতে (Valentine's Day) রেস্তোরাঁয় ঢুকে দেদার ভাঙচুর চালাল শিবসেনা (Shiv Sena)। হবিবগঞ্জ থানা এলাকার কাউবয় নামের ওই রেস্তোরাঁয় ভ্যালেন্টাইন্স ডের পার্টি চলছিল। সেই সময় কয়েকজন শিবসেনা নেতা-কর্মী হঠাৎ রেস্তোরাঁয় ঢুকে পড়েন। পাশ্চাত্য সংস্কৃতি বরদাস্ত করা হবে না বলে শিবসেনার তরফ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় ৩ জন মহিলা সহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola