Firing at Asansol: আসানসোলে ডাকাতির চেষ্টা, পরপর গুলি, মৃত ১, আহত ১
পশ্চিম বর্ধমানের আসানসোলে শ্যুটআউট। দুষ্কৃতীদের গুলিতে এক রক্ষীর মৃত্যু। আজ বেলা ১১টা নাগাদ একটি শপিং মল থেকে টাকা নিয়ে যাওয়ার সময় গাড়ির ওপর হামলা চালায় বেপরোয়া দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, কল্যাণপুর হাউজিং এলাকার ওই শপিং মল থেকে গাড়ি বেরনোর পরই তা থামানার চেষ্টা করে ৬ দুষ্কৃতী। অভিযোগ, বিপদ বুঝে চালক গাড়ি নিয়ে পালাতে চেষ্টা করলে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে গাড়ির রক্ষী রবিউল মির্ধার গলায়। গুলিতে গাড়ির কাচ ভেঙে মাথায় ছুকে যায় শপিং মলের কর্মী প্রশান্ত দেবনাথের মাথায়। দুজনকেই আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে রবিউলকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। দুটি বাইকে আসা ৬ দুষ্কৃতী ঘটনার পরেই পালায়। আহত কর্মী ভর্তি হাসপাতালে।
Tags :
ABP Ananda Fire Attack Asansol ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Bangla New