শর্তসাপেক্ষে গোটা দেশে খুলল কিছু দোকান, মাস্ক পরা ও সামাজিক দূরত্ব রাখা বাধ্যতামূলক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Apr 2020 12:55 PM (IST)

লকডাউনের এক মাস পেরোতেই দেশের বিভিন্ন জায়গায় শর্তসাপেক্ষে খুলল দোকানপাট। সংক্রমিত এলাকাগুলোতে অবশ্য দোকানপাট খুলবে না বলেই জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। তবে দোকানের কর্মী, এবং যারা দোকানে আসছেন, তাঁদের মাস্ক পড়া ও সামাজিক দুরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।