শর্তসাপেক্ষে আজ থেকে খুলছে দেশের বিভিন্ন দোকান, নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Apr 2020 08:33 AM (IST)

লকডাউনের একমাস পেরোতেই স্বস্তির পদক্ষেপ। শর্তসাপেক্ষে আজ থেকে খুলছে দেশের বিভিন্ন দোকান। নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। সংক্রমিত এলাকায় খুলবে না দোকান। শপিং মল আগের মতোই থাকবে বন্ধ। শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্ট আইনের আওতার দোকান খুলবে। আবাসনের মধ্যে থাকা দোকানও খুলবে। ৫০ ভাগ কর্মচারী নিয়ে খুলবে দোকান। দোকানে মাস্ক পরা ও সোশাল ডিসটান্সিং বাধ্যতামূলক। নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের।