Sikkim : সিকিমজুড়ে ধ্বংসের ছবি, মৃত্যু ১৪ জনের, ২৩ জওয়ান সহ নিখোঁজ শতাধিক। ABP Ananda Live
ABP Ananda | 06 Oct 2023 12:00 AM (IST)

মেঘভাঙা বৃষ্টিতে হিমাচলপ্রদেশের ছায়া সিকিমে (Sikkim)। মৃত্যু হয়েছে ১৪ জনের। ২৩ জওয়ান সহ নিখোঁজ শতাধিক। চারিদিকে খালি ধ্বংসের ছবি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। সেনাবাহিনীর তরফে চালু করা হয়েছে হেল্প লাইন।