প্রথমে বিধানভবনে নিয়ে যাওয়া হচ্ছে সোমেন মিত্রের মরদেহ, শ্রদ্ধা জানাতে ভিড় সমর্থকদের
ইতিমধ্যে হাসপাতাল থেকে সোমেন মিত্রের ডেথ সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হয়েছে। এখনো হাসপাতাল থেকে দেহ নিয়ে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়নি। বিধানভবনে শেষ শ্রদ্ধা জানাতে অনেকেই উপস্থিত রয়েছেন। পরিবারের তরফ থেকে আজ শেষকৃত্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।