''নেতা নয়, ভাইয়ের মতো ছিলেন, সোমেনের স্মৃতিচারণায় আব্দুল মান্নান

সোমেন মিত্রর স্মৃতিচারণে বিধানসভার বিরোধী নেতা আব্দুল মান্নান। তিনি বলেন, "সোমেন নিজের যোগ্যতায় কংগ্রেসের এত উচ্চপদে বসেছিলেন। তিনি যেভাবে কর্মীদের ভালোবাসতেন, সেটা প্রিয়রঞ্জন দাসমুন্সি ও সোমেন মিত্র ছাড়া কারুর মধ্যে দেখা যায়নি। তাঁর সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক ছিল, যেটা ভাইয়ের মতোই। কখন তাঁর সঙ্গে ঝগড়া করেছি আবার রাতে ফোন করে জিজ্ঞেসা করতেন যে খেয়েছি কিনা। সোমেনদা রাজ্য কংগ্রেসের এক প্রবাদপ্রতিম মানুষ ছিলেন।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola