বিধান ভবনে যাওয়ার পথে সোমেন মিত্রের মরদেহ ঘিরে উপচে পড়া ভীড় অনুরাগীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Jul 2020 01:15 PM (IST)

প্রদেশ কংগ্রেস নেতা সোমেন মিত্রের মরদেহ হাসপাতাল থেকে বিধান ভবনের পথে। প্রিয় নেতাকে শেষ দেখা দেখার জন্য মানুষের ভিড় জমেছে। বিধান ভবন থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়। অরপর ৩ নম্বর লোয়ার রডন স্ট্রিটের বাড়িতে থেকে দেহ নিয়ে যাওয়া হবে আমহার্স্ট স্ট্রিটের বাড়িতে। শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য-সহ অন্য নেতা সমর্থকরা তাঁকে শেষ বিদায় জানাতে এসেছিলেন।