সকালে বিধানভবনে শ্রদ্ধাজ্ঞাপন, সন্ধ্যায় নিমতলা শ্মশানে শেষকৃত্য প্রদেশ কংগ্রেস সভাপতির : কংগ্রেস সূত্র

গতকাল রাতে মৃত্যু হয় প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, সকাল সাড়ে ৯টা নাগাদ দেহ নিয়ে যাওয়া হবে বাসভবনে। সেখানে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাবেন কংগ্রেস কর্মীরা। সেখান থেকে বিধানসভা ভবন এবং তারপরে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে মরদেহ। এরপর আজ সন্ধেবেলা নিমতলা শ্মশানে তাঁর শেষকৃত্য হওয়ার কথা।।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola