Sonali Guha Letter: 'অভিমানে ভুল করেছিলাম, আপনার আঁচলের তলে আমাকে টেনে নিন', মমতাকে চিঠি লিখলেন সোনালি
দল ছাড়ার জন্য এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখে দুঃখপ্রকাশ করলেন সোনালি গুহ (Sonali Guha)। লিখেছেন, "আমার প্রণাম নেবেন, আমি সোনালি গুহ, অত্যন্ত ভগ্ন হৃদয়ে বলছি যে, আমি আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম। সেটা ছিল আমার চরম ভুল সিদ্ধান্ত কিন্তু সেখানে নিজেকে মানিয়ে নিতে পারিনি। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি বাঁচব না। আপনার আঁচলের তলে আমাকে টেনে নিয়ে, বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন।"
Tags :
Mamata Banerjee TMC BJP ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Mamata Banerjee Sonali Guha