Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের

আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা। এবার উপাচার্যের পদত্যাগের দাবি জানাল SRFTI-এর আন্দোলনকারী পড়ুয়ারা। বিক্ষোভরত পড়ুয়াদের অভিযোগ, ক্যাম্পাসে তৈরি হয়েছে অচলাবস্থা। বন্ধ হয়েছে ক্লাস। একাংশকে ছাড়তে বলা হয়েছে হস্টেলও। শুধু তা-ই নয়, কর্তৃপক্ষের বিরুদ্ধে নজরদারিরও অভিযোগ তুলেছে পড়ুয়াদের একাংশ। বিনা অনুমতিতে তোলা হচ্ছে ছবিও।
আরও খবর : প্রতীক-যুদ্ধে কমিশনে শুনানি
তৃণমূল নাম, দলের প্রতীক সঙ্গে তহবিল কার দখলে থাকবে? ইতিমধ্যেই এই মর্মে জমা পড়েছে যাবতীয় তৃণমূল। শুক্রবার তৃণমূলের দুই শিবিরকে ডেকেছিল জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনী সদনে আয়োজন হয়েছে শুনানি। তাতেই উপস্থিত ছিলেন তৃণমূলের দুই শিবিরের প্রতিনিধিরা। কমিশন সূত্রে খবর, শুক্রবার দুপুর ৩টেয় ডাকা হয়েছিল তৃণমূলের দুই শিবিরকে। বসেছিল কমিশনের ফুল বেঞ্চ। একদিকে মমতা তৃণমূল। অন্যদিকে ঋতব্রত-তৃণমূল।