SSC News: বিকাশ ভবন ঘেরাও অভিযানে ধুন্ধুমার। চাকরি চাইতে গিয়ে আক্রান্ত শিক্ষকরা

ABP Ananda LIVE: চাকরি ফেরত চেয়ে দিনে জুটেছে তৃণমূলের মার, আর রাতে পুলিশের মারে ঝরেছে রক্ত। এলোপাথাড়ি লাঠিচার্জে কারও মাথা ফেটেছে, কারও পা ভেঙেছে। প্রতিবাদে আজ রাজ্যজুড়ে ধিক্কার কর্মসূচির ডাক দিয়েছেন বিকাশভবনে বিক্ষোভ দেখাতে গিয়ে আক্রান্ত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। মারের যন্ত্রণা, আঘাতের ক্ষত, সব সহ্য করেই, খোলা আকাশের নীচে, রাস্তায় প্লাস্টিক পেতে, বিকাশ ভবনের বাইরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা।

আরও খবর...

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ দিয়ে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের । রাজ্য সরকারী কর্মীদের স্বস্তির নির্দেশ দিল শীর্ষ আদালত। শুক্রবার DA মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্ট। অবশেষে খুব অল্প সময়ের জন্যই শুনানি হয়। তার মধ্যে প্রথমে আদালত রাজ্যকে বলে, ৫০ শতাংশ বকেয়া মহার্ঘভাতা দিয়ে দিন। কিন্তু তারপর রাজ্যের অনুনয়েই সুপ্রিম কোর্ট নির্দেশ দেন, বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ এখনই দিয়ে দিতে হবে। এক্ষেত্রে, ২০০৯-এর পয়লা জুলাই থেকে বকেয়া মহার্ঘভাতা পাওয়া যাবে। ৪ সপ্তাহের মধ্যে মেটাতে হবে বকেয়া ডিএ, জানালেন সরকারি কর্মীদের একাংশের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola