পুলকার দুর্ঘটনায় আহত ঋষভের অবস্থার অবনতি হওয়ায় পাল্টানো হল ওষুধ, মিলছে সাড়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Feb 2020 12:27 AM (IST)

পোলবা দুর্ঘটনায় আহত ঋষভকে নিয়ে ভীষণই চিন্তিত তার পরিবার। এসএসকেএম সূত্রে খবর ঋষভের অ্যান্টিবায়োটিক বদলানোর পর সন্ধের দিকে মিলছে সাড়া। বাড়ানো হয়েছে একমো মেশিনের গতি এবং তাকে দেওয়া হয়েছে ৪ ইউনিট করে প্লাসমা এবং প্লেটলেটও।