১০টায় সারাদিন: সোমবার ৩ দিনের উত্তরবঙ্গ সফরে মমতা, রবীন্দ্র জন্মস্থান নিয়ে J P Nadda-র বেফাঁস মন্তব্যকে হাতিয়ার করে পথে TMC

হালিশহরে BJP কর্মীকে পিটিয়ে খুন। তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ। বিজেপির গৃহ সম্পর্ক অভিযান চলাকালীন পিটিয়ে খুন। এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা। BJP-র গোষ্ঠী কোন্দলে খুন। পাল্টা দাবি Trinamool Congress-এর। কনভয়ে হামলা কান্ডে তিন IPS-কে রিপোর্ট করতে বলে স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি রাজ্যকে। অসম্মতি জানিয়ে পাল্টা চিঠি রাজ্যের। প্রবীণ ত্রিপাঠি, রাজীব মিশ্র, ভোলানাথ পান্ডে এই তিন IPS ছিলেন J P Nadda-র কনভয়ে। J P Nadda-র কনভয়ে হামলায় এবার অমিত মালব্যের নিশানায় আমলারা। ভুল করবেন না। পিসি আর ক্ষমতায় ফিরবেন না। রাজনৈতিক উদ্দেশ্যে কর্তব্যে গাফিলতি হলে মূল্য দিতে হবে। আমলাদের হুঁশিয়ারি রাজ্য় BJP-র দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্যের। সোমবার থেকে তিন দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী Mamata Banerjee। মঙ্গলবার জলপাইগুড়িতে জনসভা Mamata Banerjee। বুধবার কোচবিহারে সভা করবেন Trinamool Congress নেত্রী। উত্তরবঙ্গ সফর সেরে বৃহস্পতিবার ফিরবেন কলকাতায়। বিদ্যাসাগরের পর রবীন্দ্রনাথ। বিজেপির সর্বভারতীয় সভাপতির রবীন্দ্র জন্মস্থান নিয়ে বেফাঁস মন্তব্যকে হাতিয়ার করে ভোটের আগে পথে নেমেছে Trinamool Congress। কলকাতা সহ রাজ্যের সর্বত্র 'আমরা লজ্জিত, আমরা ক্ষমাপ্রার্থী' স্লোগান তুলে মিছিল সমাবেশ Trinamool Congress নেতা-কর্মীদের। মিছিল শুরু হয় রাসবিহারী থেকে। হাজরা পর্যন্ত চলে মিছিল। নেতৃত্বে ছিলেন Trinamool Congress সাংসদ মালা রায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola