১০টায় সারাদিন: বলবিন্দরের সঙ্গে 'অমানবিক ব্যবহার', রবীন্দ্রনাথের প্রসঙ্গ টেনে 'পাগড়ি বিতর্কে' সরব ধনকড়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Oct 2020 11:14 PM (IST)

পুলিশ ও স্বরাষ্ট্র দফতর বলবিন্দর সিংয়ের সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে তা যে কোনও উপায়ে ধামাচাপা দিতে ব্যস্ত। ওই ঘটনার পক্ষে যুক্তি সাজানোর থেকে ক্ষতে মলম দেওয়া প্রয়োজন। ...মনে পড়ছে, কবিগুরু জালিয়ানওয়ালাবাগ গণহত্যার প্রতিবাদে উপাধি ত্যাগ করেছিলেন। পাগড়ি বিতর্কে ফের রাজ্য সরকারকে ট্যুইট আক্রমণ রাজ্যপাল জগদীপ ধনকড়ের। ফের প্রকাশ্যে হুগলিতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। প্রবীর বেচারামের পর এবার অপরূপা পোদ্দার, তপন দাশগুপ্ত। জেলার সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ সাংসদের। নাম না করে গোষ্ঠীকোন্দল নিয়ে হুঁশিয়ারি তপনের। সাংসদকে না জানিয়ে সভা করতে বলেছে দল। সভার পাল্টা সভা নিয়ে দিলীপকে নিশানা অপরূপার। অপরূপা ছোট্ট বোনের মতো এরম বলতে পারে না। পাল্টা দাবি দিলীপ যাদবের। দাবি মতো তোলা না পাওয়ার ভাংচুরের অভিযোগ। ঘটনায় অভিযুক্ত তৃণমূল। গড়িয়ায় অভিযুক্ত তৃণমূলের ওয়ার্ড কোঅর্ডিনেটর-এর স্বামী। টিনের শেড দিতে ৫ লক্ষ টাকা তোলা দাবি। অভিযোগ তৃণমূল নেতা অনিরুদ্ধ হালদারের বিরুদ্ধে। মিথ্যে অভিযোগ দাবি তৃণমূল নেতার।