SSKM হাসপাতালে ১০ হাজার স্বাস্থ্যকর্মীর টিকাকরণ, নথিভুক্ত ৮ হাজার

টিকাকরণ হবে SSKM হাসপাতালের দশ হাজার স্বাস্থ্যকর্মীর। নথিভুক্ত করা হয়েছে আট হাজার কর্মীর নাম। টানা ২০ দিন ধরে চলবে টিকাকরণ। দৈনিক ৫০০ জনকে টিকা দেওয়া হবে। প্রস্তুতি জানুয়ারি মাসের জন্য। অন্যদিকে গুলিবিদ্ধ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। জমিতে পাঁচিল দেওয়ার কাজ তদারকি করছিলেন ওই ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল সাড়ে ১১টা নাগাদ দুষ্কৃতীরা সেখানে চড়াও হয়। ব্যবসায়ীতে লক্ষ্য করে গুলি চালায় তাঁরা। ঘটনাস্থলে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola