৭টায় বাংলা: সোমেন মিত্রের প্রয়াণে শোকজ্ঞাপন মমতা-অধীর-দিলীপ-সূর্যকান্তদের
প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বয়স হয়েছিল ৭৮ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শোকপ্রকাশ অধীর চৌধুরী, সূর্যকান্ত মিশ্রর। সোমেন মিত্রের মৃত্যুতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও শোকজ্ঞাপন করেন। করোনা সন্দেহে বেনিয়াপুকুরে ২০ ঘণ্টা বাড়িতেই পড়ে রইল মৃতদেহ। পরে বিধায়কের তৎপরতায় দেহ সৎকার করেন পুরসভার কর্মীরা। মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে গয়না চুরির চক্র। করোনা ব্লকের ৭ তলায় বৃহস্পতিবার এক করোনা রোগীর গয়না হাতাতে গিয়ে ধরা পড়ে চার চুক্তিভিত্তিক কর্মী।
Tags :
Somen Mitra Death ABP News Live Bengali 7 Taye Bangla ABP Ananda LIVE Suryakanta Mishra Abp Ananda Somen Mitra Dilip Ghosh Mamata Banerjee