ধর্মঘটের জেরে জেলায় জেলায় থমকে ট্রাক, খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Oct 2020 10:22 PM (IST)

আজ থেকে রাজ্য জুড়ে তিনদিনের ট্রাক ধর্মঘট। এর জেরে বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এই তিনদিন ব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। এদিন সকাল ৬ টা থেকে শুরু হয়েছে ধর্মঘট। পুলিশি জুলুম বন্ধ সহ তিন দফায় এই ধর্মঘট ডাকা হয়েছে বলে খবর। সংগঠনের দাবি, সরকার তাদের দাবি না মানায় তারা এই ধর্মঘটের পথে হেঁটেছেন।