আজ বাংলায়: রাজ্যে করোনায় মৃত্যুর রেকর্ড সঙ্গে অন্য খবর

রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুতে নয়া রেকর্ড। করোনায় একদিনে মৃত্যু হল ৪৬ জনের। এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ২ হাজার ১৪০ জনের। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ হাজার ৪৩৪। বীরভূমে লকডাউন ঘোষণা করলেন অনুব্রত মণ্ডল। তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। করোনা আবহে ভিনরাজ্য থেকে আসায় বেলদায় গ্রামে ঢুকতে বাধা। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির। রামমন্দির নিয়ে ফেসবুকে মন্তব্য। তুফানগঞ্জে হেনস্থার মুখে এক পড়ুয়া। পড়ুয়াকে হেনস্থার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওড়াল বিজেপি নেতা। ১ অগাস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে তারাপীঠ মন্দির, জানাল মন্দির কর্তৃপক্ষ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola